আল আমিন হাওলাদার ||
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হাম-রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপক টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিরিশিরি ওয়াইডব্লিউসি নার্সারী স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হান।উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওয়াইডব্লিউসি’র সভানেত্রী লুদিয়া রুমা সাংমার সভাপতিত্বে এবং এফপিআই দ্বীন মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক ধ্রুব সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও সুধীজন।বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকাদানের বিকল্প নেই। হাম ও রুবেলা রোগ শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব। তাই এ ধরনের জাতীয় কর্মসূচিতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।প্রধান অতিথির বক্তব্যে ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হান বলেন, এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রে পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।তিনি বলেন, “এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দুর্গাপুর এলাকায় হাম-রুবেলা সংক্রমণের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। পাশাপাশি শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যা তাদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের গুজব বা ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত না হয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সহযোগিতা করারও অনুরোধ জানান তিনি।আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে শিশুদের মাঝে টিকা প্রয়োগের মাধ্যমে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধনী দিনে বেশ কয়েকজন শিশুকে