লিটন শিকদার ||
গোপালগঞ্জে রাতের বেলায় শিশুকে প্রস্রাব করাতে গিয়ে গৃহবধূ ধর্ষণ, অভিযুক্তের প্যান্ট-ও মোবাইল উদ্ধার স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার :
গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে শিশুকে প্রস্রাব করাতে ঘরের বাইরে বের
হওয়ার পর এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ
বাদী হয়ে হাফিজ মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে আসামি করে কাশিয়ানী থানায়
মামলা দায়ের করেছেন। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রাজপাট
ইউনিয়নের বড়বাহিরবাগ গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। অভিযুক্ত হাফিজ মোল্লা ওই
গ্রামের আবুল মোল্যার ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী বড়
সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ভুক্তভোগী নারী তার দুই
বছর বয়সি শিশু সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন। বুধবার রাত আনুমানিক ১টার
দিকে শিশুটিকে প্রস্রাব করানোর জন্য তিনি বসতঘরের বাইরে বের হন। এ সুযোগে
ওত পেতে থাকা প্রতিবেশী হাফিজ মোল্যা পেছন থেকে ওই গৃহবধূর মুখ চেপে ধরে
জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে।এ সময় গৃহবধূর চিৎকার শিশুর কান্নাকাটি শুনে বাড়ির অন্য সদস্য এবং
প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত হাফিজ দ্রুত পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায়
অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোন, হাতঘড়ি, চাবি ও পরিহিত প্যান্ট
ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।ঘটনার পর থেকে অভিযুক্ত হাফিজ মোল্লা পলাতক রয়েছেন। তার মুঠোফোনে
যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়েই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে
দেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহমেদ
মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।
আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে
তাকে আইনের আওতায় আনা হবে।’