এস এস সুমন ||
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষককার্ড বিতরণ উপলক্ষে গাজীপুর অতিক্রম। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল ১০ টায় গাজীপুর অতিক্রম করে, প্রধানমন্ত্রী তারেক রহমান,পূর্ব ঘোষিত কৃষক কার্ড বিতরন উপলক্ষে টাঙ্গাইল ও বগুড়া সফরের সময় গাজীপুর অতিক্রম করেছেন।সকাল থেকে গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রিয়নেতাকে এক নজর দেখার অপেক্ষায় নেতাকর্মীদের ভীড় চোখে পড়ার মতো।এসময় গাজীপুর ১ আসনের বিএনপির মনোনীত এমপি মেয়র মজিবুর রহমানের পক্ষ থেকে, কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থীশ্রমিকনেতা, দেওয়ান মোঃ জসিম উদ্দিন,সামছুল আলম কমিশনার, মোয়াজ্জেম দেওয়ানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়।এ-সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাত উঁচিয়ে সবাইকে শুভেচ্ছা জানান ।