প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
কালিয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: অভিযানে আটক, জরিমানা ও তেল জব্দ !
লিটন শিকদার ||
কালিয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ: অভিযানে আটক, জরিমানা ও তেল জব্দ !স্টাফ রিপোর্টার মোঃ লিটন শিকদার নড়াইলের কালিয়া উপজেলার নওয়াগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করে অধিক মূল্যে বিক্রির চেষ্টার অভিযোগে মোঃ পাভেল শেখ (৩০) কে আটক করেছে কালিয়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ২০০ লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেনসহ মোট ৪০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিন্নাতুল ইসলাম এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।এছাড়া জব্দকৃত ৪০০ লিটার জ্বালানি তেল কালিয়া পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য হস্তান্তর করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।উক্ত বিষয়ে পুলিশের স্পষ্ট বার্তা: জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত