সাইফুল ইসলাম মারুফ ||
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও
প্রযুক্তি’ প্রতিপাদ্যে ফরিদপুরের সালথায় ৪৭তম জাতীয় বিজ্ঞান
ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার
সমাপনী এবং পুরস্কার বিতরণী
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান
ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ কর্মসূচি সম্পন্ন
হয়।সমাপনী
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিনের
সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথিরা
নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার ওপর
গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই
ও উন্নত বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও
প্রযুক্তির বিকল্প নেই। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার,
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম
নাহিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।এবারের
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুনিয়র ও
সিনিয়র বিভাগে মোট ১৩টি স্টল
অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের
উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে
বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি
আকর্ষণ করে। অতিথিরা স্টল
পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা
ও উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন।অনুষ্ঠানের
শেষ পর্বে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও উপস্থিত
বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও
সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা
আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন
শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী মনোভাবকে
আরও এগিয়ে নেবে।
মেলায় বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি
লক্ষ্য করা যায়।