মোঃ মনিরুজ্জামান মুন্না ||
পাবনা জেলা এক্সপি টেক অ্যাসোসিয়েশনের উদ্যোগে “ভবিষ্যৎ পরিকল্পনা ও আগামী বছরের কর্মসূচি” প্রণয়ন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ক্যাফে পাবনায় আয়োজিত এই সভায় সংগঠনের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।সভায় সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পাবনার সামগ্রিক উন্নয়নে অংশীদার হিসেবে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মো. গোলাম মোস্তফা মিলন, মো. সুমন, মো. ইমরান শেখ এবং এজবাতুল এলম। এছাড়াও উপস্থিত ছিলেন টগর, আকতার, ইসমাইল, সুমন, রেইন, সাইদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।পাবনার বিভিন্ন স্থানে কর্মরত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রাণবন্ত অংশগ্রহণে সভাস্থল ক্যাফে পাবনা যেন এক টুকরো “পাবনা টেক্সটাইল পরিবারে” পরিণত হয়।সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে সংগঠনটি আরও সুসংগঠিতভাবে সামাজিক ও পেশাগত উন্নয়নে কাজ করে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।