প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
গলাচিপায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
মোঃ সুমন খান ||
পটুয়াখালীর গলাচিপায় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গলাচিপাসহ দেশের বিভিন্ন স্থানেগণহত্যার ভয়াবহতা তুলে ধরেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।বক্তারা আরও বলেন, গণহত্যার স্মৃতি সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণের মাধ্যমে একটি মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় তারা ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত