গাজীপুর প্রতিনিধি ||
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সকল স্তরের মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সক্রিয় কর্মী ও স্থানীয় সাংবাদিক মোঃ সেলিম রেজা।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "মাহে রমজানের পরবর্তী পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য খুশি ও বরকতের বার্তা নিয়ে আসে। এই দিনে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি, সেটাই কাম্য।"তিনি তাঁর বার্তায় রাজাবাড়ি ইউনিয়নের উন্নয়ন ও শান্তি কামনা করে আরও উল্লেখ করেন, "ঈদ মানে আনন্দ ভাগ করে নেওয়া। আমি প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে যাক, সবার জীবনে সুখ-সমৃদ্ধি বয়ে আসুক—এই প্রত্যাশা করছি।"মোঃ সেলিম রেজা দীর্ঘদিন ধরে রাজাবাড়ি ইউনিয়নে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন এবং পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।শুভেচ্ছা বার্তার শেষে তিনি রাজাবাড়ি ইউনিয়নের সকল মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে নিয়ম মেনে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।