প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়ের
লিটন শিকদার ||
নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের শিকার, থানায় মামলা দায়েরস্টাফ রিপোর্টার : লিটন শিকদারনড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে সংখ্যালঘু ০৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ধর্ষক আলী মোল্যাকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সে মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে। ভুক্তভোগী আইচপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২য় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা নং- ১০/১৪। পারিবারিক সূত্রে জানা যায় ঘটনার দিন সন্ধ্যায় ওই শিশু ঘরের পিছন থেকে প্রাকৃতিক কাজ শেষে বের হলে আলী মোল্লা ( ৫০) মেয়েটির মুখ বেঁধে বাড়ীর অদুরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ, (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত