লিটন শিকদার ||
রাকিবুল ইসলামকে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণাবাগেরহাট, — বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নতুন যুব কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম।স্টাফ রিপোর্ট : লিটন সিকদারনতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন - উপ-যুব প্রধান ০১: মোঃ শরিফুল ইসলাম রনি, উপ-যুব প্রধান ০২: রাতুল কুমার শীল। প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের প্রধান: সোনিয়া আক্তার, উপ-প্রধান: প্রিয়া আক্তার। প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের প্রধান: রাব্বি মোল্লা, উপ-প্রধান: মিলি আক্তার। আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান: আলিমুন হক মুন্না, উপ-প্রধান: মোঃ আরিফুল ইসলাম। দূর্যোগে সাড়া প্রদান ও মানবিক কার্যক্রম বিভাগের প্রধান: মোঃ রেজওয়ান শেখ, উপ-প্রধান: তাসলিমা আক্তার। স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান: আলিমুন আজাদ, উপ-প্রধান: সুব্রত মন্ডল। তহবিল সংগ্রহ বিভাগের প্রধান- শাহানাজ আক্তার, উপ-প্রধান- তৌফিকা আক্তারনতুন দায়িত্ব পাওয়ার পর রাকিবুল ইসলাম বলেন, “বাগেরহাটের যুব স্বেচ্ছাসেবকদের আরও দক্ষ ও সক্রিয় করে তুলতে কাজ করবো। দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুবদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”তিনি সকল স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।০১৭১৬-৮০২২৩০