প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা - এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এম পির উদ্যোগ
মোঃ মনিরুজ্জামান মুন্না ||
ঢাকা: পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত রাখতে মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সায়দাবাদ বাস টার্মিনালে। সায়দাবাদ বাস টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার সারওয়ারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হবে।সভায় আরও উপস্থিত ছিলেন সায়দাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি বাতেন এবং মালিক সমিতির মহাসচিব সাইফুলসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। তারা পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত