আল আমিন হাওলাদার ||
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিরলসভাবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ডন বস্কো স্কুল এন্ড কলেজ।শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে শিক্ষার মূলভিত্তি হিসেবে গ্রহণ করে প্রতিষ্ঠানটি আজ দুর্গাপুর অঞ্চলে একটি আদর্শ ও অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষা শুধু পাঠ্যসূচির গণ্ডিতে আবদ্ধ কোনো প্রক্রিয়া নয়,শিক্ষা হলো মানুষের মনন গঠন, নৈতিকতা বিকাশ এবং একটি আলোকিত সমাজ নির্মাণের ভিত্তি। এই গভীর উপলব্ধিকে ধারণ করেই চলছে নিরন্তর পাঠদান। বুধবার(২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ডনবস্কো স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সরেজমিন ঘুরে এমন উৎফুল্ল চিত্র দেখা গেছে।খোঁজ নিয়ে দেখা গেছে,প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শান্ত পরিবেশে অবস্থিত ডন বস্কো স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসটি শিক্ষার্থীদের জন্য এক নিরাপদ ও অনুকূল শিক্ষাঙ্গন পরিবেশ।সুবিন্যস্ত শ্রেণিকক্ষ, আধুনিক শিক্ষা উপকরণ, তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ, সুবিশাল খেলার মাঠ এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে এখানে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা।এর ফলে খুব অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি শিক্ষাবিদ, প্রশাসন ও অভিভাবকদের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে।সম্প্রতি উপজেলা প্রশাসন,ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ডন বস্কো স্কুল এন্ড কলেজ পরিদর্শনে আসেন। এ সময় তাঁরা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন,শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন,শিক্ষকদের পাঠদানের পদ্ধতি সম্পর্কে অবগত হন এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে কর্মকর্তারা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, শিক্ষার মান ও পরিচালন ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।আধুনিক,বিজ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়েডন বস্কো স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মি.রুমন রাংসা বলেন,বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ভার্সন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হয়েছে।নেত্রকোণা জেলায় মাত্র একটি ইংরেজি ভার্সন স্কুল যেটি দুর্গাপুর উপজেলায় ডনবস্কো স্কুলে চলমান রয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর পাঠদান,ডিজিটাল ক্লাসরুম, ক্লাব কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, শিক্ষার্থীদের দলগত কাজের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে নিয়মিত বিতর্ক, ক্রীড়া, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে ডন বস্কো স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে তুলতে নিয়মিত সমাবেশ, নৈতিক শিক্ষাক্লাস, মূল্যবোধভিত্তিক আলোচনা এবং সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।এতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততা, সহনশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে অভ্যস্ত হয়ে উঠছে।আমরা নতুন নতুন মেধাবী শিক্ষার্থী তৈরি করতে চাই,প্রতিষ্ঠানের মূল অঙ্গীকারপ্রতিষ্ঠানের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক তাঁর বক্তব্যে বলেন,আমি বিশ্বাস করি ভালো মানুষ গড়াই সেরা শিক্ষা। আমাদের লক্ষ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়,আমরা নতুন নতুন মেধাবী শিক্ষার্থী তৈরি করতে চাই, যারা জ্ঞান,নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।তিনি আরও বলেন,শৃঙ্খলা,ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে শিক্ষার্থীদের জীবনমুখী মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, সামাজিক সেবা,সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করা হচ্ছে। মিখায়েল রেমা নামে এক অভিভাবক সন্তোষ প্রকাশ করে বলেন,আমার সন্তানকে শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সেখানে ভর্তি করেছি। ডন বস্কো স্কুল এন্ড কলেজ সেই স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডন বস্কো স্কুল এন্ড কলেজ দুর্গাপুর অঞ্চলে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এখান থেকে শিক্ষার্থীরা কেবল ভালো ফলাফলই অর্জন করছে না; বরং মানবিকতা,নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে।ডনবস্কো স্কুল এন্ড কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক বলেন,আলোকিত সমাজ গঠনে ও সমাজের পিঁছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদানে কাজ করে যাচ্ছি।ডন বস্কো স্কুল এন্ড কলেজ নতুন নতুন মেধাবী শিক্ষার্থী তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে মানসম্মত ও মূল্যবোধভিত্তিক শিক্ষার মাধ্যমে একটি আলোকিত, মানবিক ও সচেতন সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গাপুরে ২০১০ সালে সেন্ট জেভিয়ার্স স্কুল প্রতিস্টা লাভ করে। ২০১৮ সালে ডনবস্কো কলেজ স্থাপিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী বলেন,ডন বস্কো স্কুল এন্ড কলেজে প্রবেশ করলেই যে শৃঙ্খলাবোধ ও সুশাসনের পরিবেশ চোখে পড়ে, তা সত্যিই ব্যতিক্রমী। শিক্ষার্থীদের আচরণ, শিক্ষকদের পেশাদারিত্ব এবং সার্বিক পরিবেশ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই মানসম্মত শিক্ষা বিস্তারে পথ দেখাতে পারে। আমি প্রতিস্টানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আফরোজা আফসানা বলেন,এই প্রতিষ্ঠানে এসে বোঝা যায়,এখানে শুধু পরীক্ষার ফলাফলকে প্রধান্য দেয়া হয় না। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে পরিকল্পিতভাবে শিক্ষা দান করা হচ্ছে। ডন বস্কো স্কুল এন্ড কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব উদাহরণ।