প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সালথা–বোয়ালমারী সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ আহত অন্তত ২০
সাইফুল ইসলাম মারুফ ||
ফরিদপুরের সালথা
ও
বোয়ালমারী উপজেলার সীমান্ত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
দুই
পক্ষের
মধ্যে
ব্যাপক
সংঘর্ষ,
বাড়িঘর ভাঙচুর
ও
অগ্নিসংযোগের ঘটনা
ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও
পুলিশ
যৌথভাবে অভিযান
চালায়। এ
ঘটনায়
উভয়
পক্ষের
অন্তত
২০
জন
আহত
হয়েছেন।শনিবার
(১৪
ফেব্রুয়ারি) সকাল
১০টা
থেকে
দুপুর
১২টা
পর্যন্ত সালথা
উপজেলার ময়েনদিয়া বাজার
এলাকায় এ
সংঘর্ষের ঘটনা
ঘটে। স্থানীয় সূত্রে
জানা
যায়,
বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে
সালথা
উপজেলার খারদিয়া গ্রামের টুলু
মিয়া
ও
জিহাদ
মিয়ার
সমর্থকদের মধ্যে
দীর্ঘদিন ধরে
বিরোধ
চলে
আসছিল।
এর
জের
ধরে
শনিবার
সকালে
উভয়
পক্ষের
মধ্যে
উত্তেজনা ছড়িয়ে পড়ে
এবং
পরে
তা
সংঘর্ষে রূপ
নেয়।
এ
সময়
সংঘর্ষকারীরা কয়েকটি বাড়িঘরে ভাঙচুর
ও
অগ্নিসংযোগ করে।খবর
পেয়ে
সেনাবাহিনী ও
পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের
মধ্যে
১২
জনকে
বোয়ালমারী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও
ফরিদপুর মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি
করা
হয়েছে। বাকিরা
স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ঘটনার
পর
উভয়
পক্ষের
কারও
আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া
যায়নি;
সংশ্লিষ্টদের মোবাইল
ফোন
বন্ধ
পাওয়া
গেছে।ফরিদপুরের সহকারী
পুলিশ
সুপার
(সালথা–নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
ময়েনদিয়া ও
খারদিয়া এলাকার
দুই
গ্রুপের মধ্যে
এ
সংঘর্ষের ঘটনা
ঘটে।
খবর
পেয়ে
পুলিশ
ও
সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি শান্ত
করে।
এ
সময়
অভিযান
চালিয়ে দেশীয়
অস্ত্র
উদ্ধার
করা
হয়েছে
এবং
কয়েকজনকে আটক
করা
হয়েছে। তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত