প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জের ৪ আসনে বিএনপির জয়, ১টিতে এনসিপি
আব্দুল্লাহ নুর ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ১টি আসনে এগারো দলীয় জোট থেকে জয় পেয়েছেন এনসিপির প্রার্থী। শুক্রবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ফলাফল ঘোষণা করেন। নারায়ণগঞ্জ-১ : নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু (ধানের শীষ) ১ লক্ষ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাসেমী (হাতপাখা) ৭ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। নারায়ণগঞ্জ-২ : নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ (ধানের শীষ) ১ লক্ষ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা (দাঁড়িপাল্লা) ৮২ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ১৮ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন। নারায়ণগঞ্জ-৩ : নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান (ধানের শীষ) ১ লক্ষ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী (দাঁড়িপাল্লা) ইকবাল হোসেন ভূঁইয়া ১ লক্ষ ৩৪ হাজার ৯১৮ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন (ফুটবল) পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট। নারায়ণগঞ্জ-৪ : নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন (শাপলাকলি) ১ লক্ষ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি জোট থেকে মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ) ৮০ হাজার ৬১৯ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শাহ আলম (হরিণ) পেয়েছেন ৩৯ হাজার ৫৮৯ ভোট। নারায়ণগঞ্জ-৫ : নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম (ধানের শীষ) ১ লক্ষ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি) পেয়েছেন ১ লক্ষ ১ হাজার ১৯৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন (ফুটবল) ৩৪ হাজার ১৫১ ভোট পেয়েছেন। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি নির্বাচনী আসনে মোট ৪৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত