মো:আমিনুল ইসলাম ||
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে জাতীয় পার্টির উদ্যোগে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কাউনিয়া গার্লস স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।এর আগে দুপুর থেকেই হারাগাছ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজিজুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুর রহিম রুবেল, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামসুল হক দুলাল, সাধারণ সম্পাদক বদিয়ার রহমানসহ পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
বক্তারা বলেন, কাউনিয়া-পীরগাছা এলাকা দীর্ঘদিন ধরেই এরশাদপ্রীতি ও লাঙ্গল প্রতীকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।