প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
দুর্গাপুরে শিক্ষকদের শিক্ষায় আলোর প্রতীক সম্মাননা প্রদান
আল আমিন হাওলাদার ||
নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের উৎসবমুখর পরিবেশে অ্যাডভান্সড মডেল স্কুলের শিক্ষকদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে অ্যাডভান্সড মডেল স্কুল মিলনায়তনে এ সম্মাননা স্মারক শিক্ষকদের হাতে তুলে দেয়া হয়।'শিক্ষায় আলোর প্রতীক’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও মেধা বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অ্যাডভান্সড মডেল স্কুলের পরিচালক সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম ইয়াহিয়া বলেন,নিবেদিতপ্রাণ শিক্ষকদের কর্মদক্ষতা ও মানুষ গড়ার কারিগর হিসেবে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।শিক্ষকদের মনোবল বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্মাননা পেয়ে শিক্ষকরা শিক্ষার গুণগত মান ধরে রাখার এবং আদর্শ জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।সম্মাননা স্মারক প্রাপ্ত শিক্ষক তাসনিয়া জাহান নীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন , যেকোন ভালো কাজের স্বীকৃতি পেতে অনেক ভালো লাগে। এটি কাজের পরিধির মান আরো বাড়িয়ে দেয়। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ও আস্থার জায়গার মাত্রাটা আরো বেড়ে গেলো। আশা করি এ প্রাপ্তি আমার জন্য অনেকটা গর্বের।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত