নাঈম, সহ-সম্পাদক ||
সেলিম রেজা স্টাফ রিপোর্টার।স্থানীয় তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার লক্ষ্যে রাজাবাড়ীতে আয়োজিত হয়েছে 'নক-আউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬'। রাজাবাড়ী কাচারী পাড়া যুব সমাজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাবাড়ী অটো স্ট্যান্ড সংলগ্ন চিনাশখানিয়া রোডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এন.পি রাজাবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মুঃ মোফাজ্জল হক। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, "খেলাধুলার মাধ্যমে তরুণরা সুস্থ মানসিকতা ও শারীরিক সুস্থতা অর্জন করতে পারে। এটি মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক।"উদ্বোধক হিসেবে রাজাবাড়ী ইউনিয়ন বি.এন.পি-র সভাপতি আলহাজ্ব শাহানুর সরকার এবং সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এনামুল কাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বি.এন.পি-র সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সেলিম রেজা।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান। স্থানীয় যুবক রাফসান রাতুল, শরিফুল দেওয়ান, তামিম কাজীসহ অনেকে টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করেন।এলাকাবাসীর উৎসাহ ও অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।