আল আমিন হাওলাদার ||
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণসংযোগে নতুন প্রাণ ফিরে পেয়েছে জনপদ। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি মহল্লা ও ঘরের দুয়ার ছুঁয়ে ছুঁয়ে মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছেন গাওকান্দিয়া ইউনিয়ন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা শরিফা আক্তার। দিনভর ছুটে চলা এই নেত্রী যেন নিজেকে বিলিয়ে দিচ্ছেন ধানের শীষের আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে।ঘরে ঘরে গিয়ে তিনি পৌঁছে দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সালাম ও শুভেচ্ছা। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও জনগণমুখী পরিকল্পনা।গণসংযোগকালে শরিফা আক্তার সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় ফ্যামিলি কার্ডের গুরুত্ব ব্যাখ্যা করেন—যার মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলো সরাসরি রাষ্ট্রের সহায়তা পাবে। একই সঙ্গে কৃষক সমাজের ভাগ্য পরিবর্তনে কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। কৃষি ও পরিবারকেন্দ্রিক এই পরিকল্পনাগুলো সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করছে নতুন আশার আলো, নতুন বিশ্বাস।এই টানা গণসংযোগে শরিফা আক্তার যেন কেবল একজন সংগঠক নন, হয়ে উঠেছেন মানুষের আপনজন। তাঁর কণ্ঠে বারবার ধ্বনিত হয়েছে একটিই দৃঢ় প্রত্যয়—ব্যারিস্টার কায়সার কামাল ভাইকে বিপুল ভোটে জয়ী করে এনে জনগণের কণ্ঠ সংসদে পৌঁছে দিতে হবে।গণসংযোগের দৃশ্য ছিল আবেগঘন ও অনন্য। নারী কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠরা যেমন অংশ নেন, তেমনি ছোট ছোট শিশুরাও স্লোগানে মুখর করে তোলে এলাকা। নিষ্পাপ কণ্ঠে তারা বলে ওঠে—আমরা যদি ভোটার হতাম, ধানের শীষেই ভোট দিতাম।শিশুদের এই সরল উচ্চারণ উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। অনেক বড়রাও তখন শিশুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেন—আপনারা ভোট দেবেন, ধানের শীষে ভোট দেবেন।আজকের দিনে গাওকান্দিয়া ইউনিয়নের ৩টি ওয়ার্ড ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেন শরিফা আক্তার ও তাঁর নেতৃত্বাধীন দল। প্রতিটি এলাকায় ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের আগ্রহ, ভালোবাসা ও প্রত্যাশা স্পষ্ট হয়ে ওঠে।এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে সার্বিক সহযোগিতা করেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, শরিফা আক্তারের এই অক্লান্ত পরিশ্রম গাওকান্দিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে শক্ত ভিত গড়ে তুলেছে এবং আগামীর রাজনীতিতে এই গণজোয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।