আল আমিন হাওলাদার ||
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ করছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার কাকলীর নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।গণসংযোগ কালে শারমিন আক্তার কাকলীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গ্রাম থেকে গ্রামে, পাড়া থেকে পাড়ায় এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। মানুষের সুখ-দুঃখের কথা শোনেন, খোঁজ নেন পরিবারের সদস্যদের এবং ব্যারিস্টার কায়সার কামালের রাজনৈতিক দর্শন, মানবিক নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার তুলে ধরেন।এই গণসংযোগে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক হৃদয়ছোঁয়া ও উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নারী ভোটাররা দলবেঁধে গণসংযোগে অংশ নেন এবং নিজেদের মতামত স্পষ্টভাবে তুলে ধরেন।অনেক নারী ভোটার আবেগভরে বলেন,“আমরা মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার কায়সার কামালকেই ভোট দেব। তিনি আমাদের কথা শোনেন, মানুষের পাশে থাকেন।”স্থানীয় সাধারণ মানুষ ও নারী ভোটাররা আরও বলেন, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, গণতন্ত্রের প্রবক্তা মরহুমা বেগম খালেদা জিয়ার দল এবং আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তারেক রহমানের নেতৃত্বাধীন দল। এই দলের প্রার্থী হিসেবেই ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুরবাসীর আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।গণসংযোগ চলাকালে বক্তব্যে শারমিন আক্তার কাকলি বলেন,“বিএনপি মানেই মানুষের অধিকার, ভোটের অধিকার ও ন্যায়বিচারের রাজনীতি। ব্যারিস্টার কায়সার কামাল একজন শিক্ষিত, সৎ ও মানবিক মানুষ। নারীরা আজ জেগে উঠেছে—তারা জানে কোন নেতৃত্বে নিরাপদ ভবিষ্যৎ গড়ে উঠবে। ধানের শীষই সেই প্রতীক।”গণসংযোগে শিশুদের অংশগ্রহণ ছিল একেবারেই হৃদয়স্পর্শী। ছোট ছোট শিশুরা উচ্ছ্বাসের সঙ্গে স্লোগান দেয়—“আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম।”এই স্লোগান মুহূর্তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং উপস্থিত সবার মধ্যে আশাবাদ ও আবেগের সঞ্চার করে।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।গণসংযোগ শেষে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের মধ্য দিয়ে দুর্গাপুরে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।