জলিলুর রহমান জনি ||
উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভা ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীরসিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনের ৫ নম্বর মোহনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুজা ও কালিয়াকৈড় এলাকায় বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেল ৪টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম আকবর আলী।সভায় বক্তব্য দিতে গিয়ে এম আকবর আলী বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নির্বাচিত হলে উল্লাপাড়ার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে রাজনীতি করে আসছে। তিনি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা পরিচালনার জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন ও মোঃ মাসুদ রানা, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে নির্বাচনী সভার কার্যক্রম শেষ হয়।