প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
কালিয়ায় গাঁজা গাছ উদ্ধার, চাষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
স্টাফ রিপোর্টার : লিটন শিকদার ||
কালিয়ায় গাঁজা গাছ উদ্ধার, চাষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালিয়া (নড়াইল) প্রতিনিধি : মো: লিটন সিকদারনড়াইল জেলার কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব বর্মন (পিতা: মরহুম সন্তোষ বর্মন) নিজ বাড়িতে অবৈধভাবে গাঁজা গাছের চাষ করছিলেন বলে অভিযোগ উঠেছে।গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ইন্সপেক্টর মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে বাসুদেব বর্মনের বাড়ি থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৮ কেজি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এ সময় গাঁজা চাষের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণাদি জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত