প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজট
নাঈম, সিনিয়র স্টাফ রিপোর্টার ||
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। শনিবার সকাল ৮টায় কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ থেকে জরুন সড়কের দশতলার সামনে তারা এ অবরোধ শুরু করেন, যার ফলে এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ গত দুই মাসের বেতন না দিয়ে একের পর এক নোটিশ দিচ্ছেন। সকালে কারখানায় এসে তারা কারখানা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।এ ঘটনায় গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
কপিরাইট © ২০২৬ ওপেন নিউজ ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত