নাটোরের সিংড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার দমদমা স্লুইচগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজান উত্তর দমদমা গ্রামের মুকতাদুদুর রহমানের ছেলে। পুলিশ জানায়, তিনি অনলাইন মিটিংয়ের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

