কাশিমপুরে ড্রিমল্যান্ড হাউসে অনৈতিক কার্যকলাপের অভিযোগ, ‘থানা পুলিশ ম্যানেজ করেই ব্যবসা’—মালিকের দাবি

07 Aug 2026, 19:45 ·


গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় অবস্থিত ড্রীমল্যান্ড গেস্ট হাউসকে কেন্দ্র করে অনৈতিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।অভিযোগের বিষয়ে জানতে ড্রীমল্যান্ড গেস্ট হাউসের মালিক মনিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “থানা পুলিশ ম্যানেজ করেই আমাদের এই ব্যবসা চলছে।” তার এমন বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমি অবগত নই। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”