বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ২৪ শে অক্টোবর ২০২৬ তারিখে এক বিজ্ঞপ্তিতে জানায় সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল কে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।তাৎক্ষণিক সময়ে মোহাম্মদ আশরাফুল এর পরিবর্তে মোহাম্মদ সালাউদ্দিন কে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মোহাম্মদ আশরাফুলের চুক্তি এখনো বহাল রয়েছে। যার ফলে মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য পর্যায়ে নতুন দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ার পর আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেল মার্টিন বেনকেনস্টাইনকে শুধুমাত্র সিরিজভিত্তিক ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেল মার্টিন বেনকেনস্টাইনের ক্রিকেট ক্যারিয়ারে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়াও ডেল মার্টিন বেনকেনস্টাইনের কোচিং ক্যারিয়ারে দেখা গেছে হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ার কাউন্টিলগুলোর প্রধান কোচ ও ব্যাটিং কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হতে যাচ্ছে ডেল মার্টিন বেন কেন স্টাইন
09 Nov 2026, 23:15 · মোঃ তোহিদুজ্জামান তুষার — রাজশাহী জেলা প্রতিনিধি
